REEM OVERSEAS LIMITED বাংলাদেশের একটি সরকার অনুমোদিত জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান (Recruiting License No. RL-0558), যা ১৯৯৭ সাল থেকে সততা, দক্ষতা এবং বিশ্বস্ততার সাথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সফল কার্যক্রমের মাধ্যমে আমরা হাজারো বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে সহযোগিতা করেছি।
আমাদের লক্ষ্য শুধুমাত্র বিদেশে চাকরি দেওয়া নয়, বরং প্রতিটি কর্মীর জন্য একটি নিরাপদ, সম্মানজনক এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা।
দীর্ঘ অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক নিয়োগ বাজার সম্পর্কে গভীর জ্ঞানের মাধ্যমে আমরা কর্মীদের জন্য উপযুক্ত ও নিরাপদ চাকরির সুযোগ খুঁজে দিই।
আমরা বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সি এবং BAIRA-এর সদস্য। তাই আমাদের প্রতিটি কার্যক্রম সম্পূর্ণ বৈধ ও স্বচ্ছ।
বিদেশে যাওয়ার আগে কর্মীদের দক্ষতা যাচাই, ট্রেড টেস্ট এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এতে কর্মীরা বিদেশের কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারেন।
কর্মী নির্বাচন থেকে শুরু করে ভিসা প্রসেসিং, মেডিকেল, ডকুমেন্টেশন, টিকিটিং এবং বিদেশে যাত্রা পর্যন্ত প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করি।
আমরা বিশ্বাস করি, একজন কর্মীর সফলতাই আমাদের সফলতা। তাই বিদেশে কর্মরত কর্মীদের কল্যাণ, নিরাপত্তা এবং কর্মপরিবেশ সম্পর্কেও আমরা সচেতন থাকি।
REEM OVERSEAS LIMITED বিভিন্ন দেশের স্বনামধন্য কোম্পানির চাহিদা অনুযায়ী দক্ষ, অদক্ষ, কারিগরি, পেশাজীবী এবং সেমি-স্কিলড কর্মী নিয়োগ করে থাকে।
আমরা নিয়মিতভাবে কর্মী নির্বাচন, ট্রেড টেস্ট, প্রশিক্ষণ, ব্রিফিং এবং বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত সকল প্রয়োজনীয় সেবা প্রদান করি। আমাদের অভিজ্ঞ টিম প্রতিটি প্রার্থীর যোগ্যতা যাচাই করে সঠিক কর্মক্ষেত্রে নিয়োগ নিশ্চিত করার চেষ্টা করে।
আমরা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী প্রেরণ করে আসছি, যার মধ্যে উল্লেখযোগ্য:
ভিয়েতনাম
সৌদি আরব
কাতার
সংযুক্ত আরব আমিরাত (UAE)
ওমান
কুয়েত
মালয়েশিয়া
ব্রুনাই
লিবিয়া
অন্যান্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ
বিশেষ দ্রষ্টব্য: যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে আমরা আপাতত মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় দেশগুলোতে আমাদের কার্যক্রম স্থগিত রেখেছি। ঐসব অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা পুনরায় কার্যক্রম শুরু করব। বর্তমানে বাংলাদেশে ভিয়েতনামের বিপুল জনশক্তির চাহিদা রয়েছে। তাই, বর্তমানে আমরা শুধু ভিয়েতনামে দক্ষ ও অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি।
আমরা বিভিন্ন পেশা ও দক্ষতার কর্মীদের জন্য বিদেশে চাকরির সুযোগ প্রদান করি, যেমন:
গার্মেন্টস ও শিল্প কারখানা
নির্মাণ শ্রমিক ও কারিগর
ইলেকট্রিশিয়ান
প্লাম্বার
ওয়েল্ডার
ড্রাইভার
মেকানিক
HVAC টেকনিশিয়ান
কৃষি ও গার্ডেনিং কর্মী
হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ
নিরাপত্তা কর্মী
অফিস স্টাফ
নার্স ও মেডিকেল কর্মী
ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পেশাজীবী
এছাড়াও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী আরও বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের ব্যবস্থা রয়েছে।
আমরা কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না। আমাদের মূলনীতি হলো—
প্রতিটি কর্মীকে সঠিক তথ্য প্রদান, বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে পাঠানো এবং দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আপনি যদি বিদেশে কাজ করে নিজের ও পরিবারের জীবনমান উন্নত করতে চান, তাহলে REEM OVERSEAS LIMITED হতে পারে আপনার বিশ্বস্ত সহযাত্রী।
আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সম্পর্কে জানুন।
REEM OVERSEAS LIMITED
আপনার স্বপ্ন, আমাদের দায়িত্ব।
BAIRA কর্তৃক ইস্যুকৃত সদস্যপদ সনদ
DCCI কর্তৃক ইস্যুকৃত সদস্যপদ সনদ